আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলা ও ইংরেজী ভাষায় প্রকাশিত মানসম্মত ইসলামিক বই ডাউনলোড করুন পি ডি এফ ফরম্যাটে। পরিবার ও বন্ধুদের সাথে ওয়েবসাইটটি শেয়ার করুন। জাযাকাল্লাহু খাইরান। May peace and blessings of Almighty Allah be on you. Download quality Islamic books in Bangla and in English in PDF format from this site. Share with your family and friends. Jazakallahu Khairan.
Showing posts with label ফিকহ ও মাসায়েল ও দৈনন্দিন জীবন. Show all posts
Showing posts with label ফিকহ ও মাসায়েল ও দৈনন্দিন জীবন. Show all posts
Friday, 20 September 2013
Saturday, 13 April 2013
কুরআন ও সহীহ হাদীসের আলোকে ফাযায়িল আ’মাল - ইবনে সানাহ উল্লাহ
এই বইতে এমন বিষয়বস্ত রয়েছে যা কিনা প্রত্যেক মুসলমানেরই জানা উচিত। ইসলাম কি এবং ইসলামি আকিদা বা ধর্মবিশ্বাসের মূল বিষগুলিই এই বইয়ের আলোচ্য বস্তু। সাথে সাথে আলোচনা করা হয়েছে বিভিন্ন ধরনের আমল, আমলের ফজিলত, আমল সংক্রান্ত জাল হাদিসগুলো।
ডাউনলোড ও শেয়ার করে উপকৃত হোন। পড়ুন ও বাস্তবায়ন করুন।
বইটির বৈশিষ্ট্য হলো :
- বইটিতে প্রথমেই কুরআনের আয়াত হতে ফাযায়িল বর্ণিত হয়েছ।
- এরপর বইটিতে সহীহ হাদীসের আলোকে ফাযায়িল বর্ণিত হয়েছে।
- বইটিতে বিভিন্ন বিষয়ের উপর ছোট ছোট গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। যেমন তাওহীদ,শিরক, বিদআত,সালাত সম্পর্কিত আলোচনা রয়েছে। যা অত্যন্ত আমাদের জন্য সহায়ক
- বইটিতে হাদীসগুলো উল্লেখ করার পাশাপাশি হাদীসের ইবারত বর্ণনা করা হয়েছে।
- শুধুমাত্র হাদীসগুলো উল্লেখ করা হয়নি সাথে সাথে হাদীসটির তাহক্বীক বর্ণনা করা হয়েছে।
- শুধুমাত্র একজন মুহাদ্দিসের তাহক্বীক নয়, একাধিক মুহাদ্দিসের তাহক্কীক বর্ণনা করা হয়েছে।
- একই বিষয়ের একাধিক হাদীসগুলো পাশাপাশি আনা হয়েছে।
- ফাযায়িল সম্পর্কিত বানোয়াট বর্ণনার প্রতিবাদ করা হয়েছে।
- বইটিতে “যা জানা জরুরী” সম্পর্কে একটি পরিচ্ছেদ রয়েছে। যা সবার প্রয়োজনীয় । হাদীসের বিভিন্ন পরিভাষা আলোচনা করা হয়েছে।
- এরপর এরপর ফাযীলাত সম্পর্কিত যইফ ও মাওযু ( জাল ) হাদীসগুলো তাহক্বীকসহ বর্ণনা করা হয়েছে।
- বইটির হাদীসগুলোর ক্রমিক নম্বর মিলানোর জন্য চতুর্থ প্রকাশের কথা নামক পরিচ্ছেদ পড়ার অনুরোধ করছি। নতুবা ক্রমিক নম্বর হাদীসগুলো পেতে সমস্যা হবে।
(কৃতজ্ঞতা: waytojannah.com)
Wednesday, 6 March 2013
সহীহ নামাজ ও দু'আ শিক্ষা - আব্দুল্লাহ ইবনে ফজল
এটি একটি অসাধারণ বই। এখানে পবিত্রতা অর্জন, নামাজ পড়ার বিস্তারিত নিয়ম, বিভিন্ন ধরনের দু'আ - সবই পাবেন। সম্পূর্নভাবে কোরআন ও সহীহ হাদিসভিত্তিক এই বইটি প্রত্যেক মুসলিম পরিবারেরই সংগ্রহে থাকা উচিত এবং নিয়মিত পড়ে নিয়মগুলো মুখস্থ করে ফেলা উচিত। না পড়লে বুঝবেন না যে আপনি পবিত্রতা এবং নামাজ সংক্রান্ত কত নিয়ম যে জানেন না!
১ম খন্ডঃ http://www.mediafire.com/view/?48brblvgoh13kfr
২য় ও ৩য় খন্ডঃ http://www.mediafire.com/view/?dpj8x14dr33i2a9
মহিলার নামাজ - আব্দুল হামিদ ফাইজী
মহিলাদের পবিত্রতা অর্জন, নামাজ পড়ার নিয়ম ও দু'আ সমূহের অসাধারণ সংকলন এই বইটি। আব্দুল হামিদ ফাইযীর অন্য সকল বইয়ের মতো এই বইটিও সহীহ দলিল ভিত্তিক।
http://www.mediafire.com/view/?dre0z23iwr2no8t
রাসূলুল্লাহ(সা) এর নামাজ - নাসিরুদ্দীন আলবানী (রহ:)
নামাজ সংক্রান্ত সবচাইতে অথেন্টিক বইগুলোর মধ্যে অন্যতম। লিখেছেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস নাসিরুদ্দীন আলবানী (রহিমাহুল্লাহ)
http://www.mediafire.com/view/?n55uhymwliquo72
নবী(সা) এর নামাজ - ৯ পৃষ্ঠার সংক্ষিপ্ত গাইড - ইবনে বাজ
সহীহ হাদিসের ভিত্তিতে নবী(সা) এর নামাজ এর পদ্ধতির সংক্ষিপ্ততম গাইড - মাত্র ৯ পৃষ্ঠা। অবশ্যই পড়ুন।
http://www.mediafire.com/view/?3fidav5bdcknlv2
নামাজ ত্যাগকারীর বিধান - সালেহ আল উসাইমিন
নিয়মিত ফরজ নামাজ ত্যাগকারী কাফের - দলীলের মাধ্যমে এই বইয়ে এটা প্রমাণ
করেছেন যুগশ্রেষ্ঠ আলেম মুহাম্মাদ বিন সালেহ আ উসাইমিন (রহিমাহুল্লাহ)।
একটি উদাহরণ:
কোরআন-উল-কারিমে আল্লাহ ‘নামাজ’ আর ‘ঈমান’ - এই শব্দ দুইটিকে সমার্থকরূপে ব্যবহার করেছেন। আল্লাহ
সূরা বাকারায় বলেন:
আর আল্লাহ এরূপ নন যে তিনি তোমাদের ঈমানকে ব্যর্থ করবেন। (২:১৪৩ এর
অংশবিশেষ)
ব্যাখা: প্রিয়নবী মুহাম্মদ(সা) এর নবুয়তীর প্রথম দিকে সাহাবারা বায়তুল
মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। যখন মুসলমানদের কিবলা পরিবর্তন করে কা’বা শরীফের
দিকে করা হলো তখন অনেক সাহাবা প্রশ্ন করতে লাগলেন যে তাদের আগের নামাজগুলির কি হবে? সেগুলির জন্য কি সওয়াব পাওয়া যাবে না? তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন যে, আল্লাহ তোমাদের ঈমান তথা নামাজকে ব্যর্থ
করবেন না। এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে, নামাজ ব্যতীত ঈমানের কোন মূল্য নেই। একজন মুসলমানকে
ততক্ষণই মুসলমান বলা হবে যতক্ষন তার ঈমান থাকবে, আর একজন মুসলমানের ঈমান তখনই থাকবে যখন সে নিয়মিতভাবে
কমপক্ষে ফরজ নামাজ আদায় করবে।
http://www.mediafire.com/view/?8fqbr6tbyb97939
Sunday, 3 March 2013
প্রিয় নবী মুহাম্মদ(সা) কে অবমাননার শাস্তি - ইমাম আন্ওয়ার আল আওলাকি
অনেকে বলে যে, রাসূলুল্লাহ(সা) তার
বিরুদ্ধে কটাক্ষকারীদের সবসময় মাফ করে দিয়েছেন - এটা একটি মিথ্যা কথা, রাসূলুল্লাহ(সা) অনেক ক্ষেত্রে ক্ষমা করেছেন আবার অনেক
ক্ষেত্রে চরম শাস্তি দিয়েছেন (বিশেষত: মাদানী জীবনে)। মাফ করার কথাটি
যারা বলেন তারা সাধারনত উদারহন হিসাবে
তায়েফের ঘটনা বলেন। কিন্তু, মুদ্রার অপর পিঠও কিন্তু আছে।
যেমন: সাহাবাদের স্ত্রীদের নিয়ে অশ্লীল কবিতা লেখার জন্য এবং কোরাইশবাসীদের
সাথে গোপন চুক্তি করার জন্য রাসূলুল্লাহ(সা) তার শত্রু কা’ব ইবনে
আশরাফকে হত্যার হুকুম দিয়েছিলেন এবং ইবনে মাসালামাহ(রা) নামাক সাহাবী তাকে হত্যা
করেছিল । এছাড়া প্রিয়নবী
মুহাম্মাদ(সা) মক্কা বিজয়ের পর সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দিলেও কিছু মানুষকে
হত্যা করতে হুকুম দিয়েছিলেন এমনকি তারা যদি কাবার গিলাফ ধরে ঝুলন্ত অবস্থাতেও
থাকে। এরকম কিছু মানুষের মধ্যে ছিলো আব্দুল্লাহ ইবনে খাতাল ও তার দুই ক্রীতদাসী – কারণ তারা
আল্লাহ্র রাসূলের বিরুদ্ধে খারাপ গান গাইত। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, কোনও
ব্যক্তি আল্লাহ্ ও রাসূলুল্লাহ(সা) এর কটাক্ষ করলে তার শাস্তি দিতে হবে ঠিক,
কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না, রাষ্ট্রীয় আইনেই বিচার করতে হবে।
মাদানী জীবনে রাসূলুল্লাহ(সা) বিচারপ্রধান ও রাষ্ট্রপ্রধান ছিলেন বিধায় উনি একক
সিদ্ধান্তে কাউকে হত্যার হুকুম দিতে পারতেন।
এই বইয়ে ইমাম আনোয়ার আল আওলাকী বিস্তারিতভাবে আলোচনা করেছেন মহানবী(সা) কে কটাক্ষ করার শাস্তি। এটা তাঁর The Dust will never Settle Down লেকচার এর বাংলা অনুবাদ।
Sunday, 2 September 2012
হিসনুল মুসলিম - আল কাহতানী
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দু'আর অত্যন্ত নির্ভরযোগ্য বই। দু'আগুলো রেফারেন্স সহ দেয়া হয়েছে।
http://www.mediafire.com/?b6cjabjyflz3br5
Wednesday, 13 June 2012
রমজানের ফজিলত - মতিউর রহমান মাদানী
খুবই তথ্যবহুল ভিডিও। মহাগ্রন্থ কোরআনের কোন্ আয়াত দ্বারা রোজা ফরজ হয়েছে? তারাবীহ এর নামাজ ৮ রাকাত না ২০ রাকাত? কিভাবে তারাবীহ এর নামাজ পড়তে হবে? ইত্যাদি অনেক প্রশ্নের উত্তর পাবেন ইনশা আল্লাহ্।
Monday, 11 June 2012
রমযানের ফাযায়েল ও রোজার মাসায়েল - ফাইযী
রমযানের ফাযায়েল ও রোজার মাসায়েল - আব্দুল হামিদ ফাইযী
তারাবীহ এর নামাজ কয় রাকাত? রোজা রেখে কি তরকারীর লবণ চাখা যাবে? গর্ভবতী মহিলাদের রোজা রাখার বিধান কি? রমজানের লক্ষ্য-উদ্দেশ্য এবং এরকম অসংখ্য জরুরী প্রশ্নের উত্তর জানবেন সহীহ দলীলকে ভিত্তিক এই বইতে। কোরআন এবং সুন্নাহর রেফারেন্সসহ উত্তর দেয়া হয়েছে।
তারাবীহ এর নামাজ কয় রাকাত? রোজা রেখে কি তরকারীর লবণ চাখা যাবে? গর্ভবতী মহিলাদের রোজা রাখার বিধান কি? রমজানের লক্ষ্য-উদ্দেশ্য এবং এরকম অসংখ্য জরুরী প্রশ্নের উত্তর জানবেন সহীহ দলীলকে ভিত্তিক এই বইতে। কোরআন এবং সুন্নাহর রেফারেন্সসহ উত্তর দেয়া হয়েছে।
ডাউনলোডঃ (৮.১৫ মেগাবাইট)
http://www.mediafire.com/?umswge4dhk1qxcc
Wednesday, 6 June 2012
১০০০ সুনান
সারাদিনে রাসূল(সা) এর সুন্নাতসমূহ।
http://ia600807.us.archive.org/35/items/1000Sunan/1000Sunan.pdf
কৃতজ্ঞতাঃ ইসলামী বই ওয়েবসাইট
কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী ফিকাহ (১ম ও ২য় খন্ড)
কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী ফিকাহ - ইব্রাহীম আত তুআইজিরি
ইসলামের মূলনীতিসমূহ থেকে শুরু করে মাসলা-মাসায়েল সবকিছুই কোরআন ও সুন্নাহর ভিত্তিতে এই গ্রন্থে আলোচনা করা হয়েছে। ইসলামের সংক্ষিপ্ত বিশ্বকোষ বলতে পারেন এটিকে। সংগ্রহ করুণ অবশ্যই।
প্রথম খন্ডঃ http://www.mediafire.com/view/?hwz247q40i62s46
দ্বিতীয় খন্ডঃ http://www.mediafire.com/view/?mv5vjvmimx25m81
Saturday, 19 May 2012
তালিমুস সালাত - ডঃ আব্দুল্লাহ বিন আহমাদ
নামাজের নিয়ম কানুন সঙ্ক্রান্ত মাত্র ১৭ পৃষ্ঠার একটি কুইক গাইড। খুবই সুন্দর একটা বই, না পড়লে মিস করবেন।
http://www.mediafire.com/download.php?60xb8a0n5i90inn
http://www.mediafire.com/download.php?60xb8a0n5i90inn
Subscribe to:
Posts (Atom)



















