Showing posts with label কোরআন শরীফ. Show all posts
Showing posts with label কোরআন শরীফ. Show all posts

Sunday, 5 January 2014

কোরান শরিফ সরল বঙ্গানুবাদ - বিচারপতি হাবিবুর রহমান


কোরআন মজিদের যে কয়টি বাংলা অনুবাদ আছে তার মধ্যে এইটি সম্ভত: সবচেয়ে সহজপাঠ্য। বিচারপতি হাবিবুর রহমানের বাংলা ভাষার দক্ষতা এই অনুবাদটিকে সুন্দর করেছে। কিন্তু, অন্য সকল অনুবাদের মতো এই অনুবাদেও যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। তাই, কোরআন আরো ভালো করে বুঝতে শুধু অনুবাদ নয়, তাফসীরও পড়ূন।

ডাউনলোড (১৪ মেগাবাইট)

Saturday, 29 September 2012

আল কোরআনের বিষয় অভিধান - আসাদ বিন হাফিজ


এটি একটি Quran Index. কোরআন এর কোনও বিষয়ের আয়াত খুঁজে পাওয়ার জন্য এই বইটির তুলনা নেই।

Download Al Quran er Bishoy Ovidhan (Bangla) - Asad bin Hafiz (9.51 MB)

কোরআনের অনুবাদ ও ব্যাখা (তাফসীর) - আহসানুল বায়ান


আহসানুল বায়ানকে বর্তমান সময়ে প্রকাশিত কোরআনের তাফসীরগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও নির্ভুল বলে বিবেচনা করা হয়। লিখেছেন মাওলানা সালাহউদ্দিন ইউসুফ। সম্পাদনা করেছেন আর-রাহিকুল মাখুম খ্যাত যুগশ্রেষ্ঠ ইসলামী পন্ডিত সফিউর রাহমান মোবারকপুরী।

কোরআন শরীফের এই অনুবাদ ও ব্যাখার বৈশিষ্ট্য হল, প্রায় প্রত্যেকটি আয়াতেই বুখারী, মুসলিম, ইবনে কাসীর ইত্যাদি সহীহ উৎসের ভিত্তিতে সংক্ষিপ্ত ব্যাখা দেয়া হয়েছে, এক আয়াতের সাথে প্রাসঙ্গিক অন্য আয়াতকে তুলনা ও ব্যাখা করা হয়েছে। কোরআনের কোনও আয়াত বুঝতে অসুবিধা হলে এই তাফসীরটি আপনাকে সাহায্য করবেই, ইনশা আল্লাহ্‌। অনুবাদে চমৎকার দক্ষতার ছাপ রেখেছেন আব্দুল হামিদ ফাইযী ও তাঁর অনুবাদকেরা। পিডিএফ ফাইলটি সাইজেও ছোট।

Download Tafseer of Qur'an: Ahsanul Bayan in Bangla (20.71 mb)

Sunday, 23 September 2012

তাফসীর ইবনে কাসীর

সাধারণ পাঠকদের জন্য কোরআনের শ্রেষ্ঠ তাফসীর এটাই। এই তাফসীরকে কোরআনের অন্যতম নির্ভুল ও সহীহ তাফসীর হিসাবে গন্য করা হয় (তাফসীর আত-তাবারীও অত্যন্ত নির্ভরযোগ্য, কিন্তু তাফসীর আত-তাবারী অনেক ব্যাপক বিধায় সাধারণ পাঠকের জন্য পাঠ করা দুরূহ)। ইবনে কাসীর এর এই তাফসীরটি সম্পূর্নই হাদিসভিত্তিক, কাজেই লেখক তার নিজের মতামতকে না তুলে ধরে রাসূলুল্লাহ (সা) ও সাহাবাদের মতামত তুলে ধরেছেন, আর তাই এই তাফসীরটি এত বেশী গ্রহনযোগ্য। ইবনে কাসীর, যিনি ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন, ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ লেখক ও আলেমদের একজন। তিনি মৃত্যুবরণ করেন ৭৭৪ হিজরীতে।

কোরআনের কোনো আয়াত বুঝতে অসুবিধা হলে, নিজের বিচার বুদ্ধি না খাটিয়ে আগে তাফসীর ইবনে কাসীর বা ক্লাসিকাল স্ক্ললারদের তাফসীর পড়ুন। এটাই কোরআন পড়ান নিয়ম। কথাটি আমার না, শেখ ইয়াসির ক্বাদি-র।

তাফসীর ইবনে কাসীরঃ ১, ২, ৩ খন্ড ( ২৪ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ৪, ৫, ৬, ৭ খন্ড ( ২৫ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ৮, ৯, ১০, ১১ খন্ড ( ২৫ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১২ তম খন্ড ( ১০ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৩ তম খন্ড ( ১১ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৪ তম খন্ড ( ১৪ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৫ তম খন্ড ( ২৩ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৬ তম খন্ড ( ২১ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৭ তম খন্ড ( ২১ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৮ তম খন্ড ( ১১ মেগা ) 

Wednesday, 6 June 2012

ইন্দো পাক ফন্টে সম্পূর্ণ আরবী কোরআন (Glorious Quran)

কম্পিউটারে সহজে পাঠযোগ্য ইন্দো পাক ফন্টের কোরআন শরীফ।
This Glorious Qur'an is easily readable on computer due to its use of Indo-Pak font.

http://www.mediafire.com/view/?yc6klonn5616hmh

Saturday, 19 May 2012

কুরআনুল কারীম



এই অনুবাদটি বেশ সহজ সরল এবং অনেক ক্ষেত্রেই বিভিন্ন হাদিসের সাহায্যে আয়াতের ব্যাখা করা হয়েছে। হাদিসগুলো মূলত মুহসীন খানের The Noble Qur'an থেকে নিয়ে বাংলা অনুবাদ করা। আপনি যদি কোরআনের word by word অনুবাদ খুঁজে থাকেন তাহলে এই গ্রন্থটি খুবই ভাল। ইন্দো-পাক আরবী ফন্ট ব্যবহার করে হয়েছে, যা খুবই পাঠযোগ্য।
http://www.mediafire.com/?2p2hh3s1dn4ark2

Tuesday, 15 May 2012

নূরানী বাংলা উচ্চারণ, অনুবাদ ও তাফসীরসহ কোরআন শরীফ


ইন্টারনেটে কোরআন শরীফ এর যে কয়টি বাংলা অনুবাদ পাওয়া যায় তার মধ্যে আমি এটিকে শ্রেষ্ঠ মনে করি। সাধারণ মুসলমানদের জন্য এটি একটি অনন্য অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখা।

তর্জমা ও তাফসীর করেছেন মাওলানা আশরাফ আলী থানভি (রহ) এবং মাওলানা ফজলুর রহমান মুন্সী। এটার অনুবাদ যেমন সহজ-সাবলীল তেমনি প্রায় প্রত্যেকটি সূরাতেই রয়েছে শানে নু্যুল এবং অপেক্ষাকৃত কঠিন আয়াতগুলোর সংক্ষিপ্ত কিন্তু সুন্দর ব্যাখা, যার অনেকগুলোই নেয়া হয়েছে তাফসীর ইবনে কাসীর ও কুরানুল কারীম হতে।

এর আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এতে বাংলা উচ্চারণ দেয়া আছে, কাজেই আপনি আরবী পড়তে না পারলেও এই কোরআন শরীফটি পড়তে পারবেন (যদিও শুদ্ধ উচ্চারণের জন্য কোন আরবী পড়তে শিখে নেয়ার বিকল্প নেই)।

যে বানান রীতিতে বাংলা উচ্চারণ দেয়া আছে তাও খুব সুন্দর। বইটির সাইজ একটু বড় হলেও (১৭৬ মেগাবাইট) আমি মনে করি এটা ডাউনলোড করলে বুঝতে পারবেন এটি কত সুন্দর। সুরার নামের সাথে ইন্টারেক্টিভ লিঙ্ক দেয়া হয়েছে।

Tuesday, 1 May 2012

কোরআন শরীফ - বাংলা - হাফেজ মুনীর উদ্দিন আহমদ

এই অনুবাদটির অন্যতম বৈশিষ্ট্য হলো ব্রাকেটের ভিতর আয়াতের উহ্য শব্দ এবং ব্যাখা প্রদান। মহাগ্রন্থ কোরানের অন্য বাংলা অনুবাদ আপনি পড়ে বুঝতে ব্যর্থ হলে, এই অনুবাদটি ট্রাই করে দেখুন। (যদিও ব্রাকেটের মধ্যে লেখকের নিজের শব্দ ব্যবহার অনেকের ভাল না-ও লাগতে পারে)।  এতে আরো আছে কোরআন সংরক্ষণের ইতিহাস, বিষয়ভিত্তিক সূচী, কোরআনের মু'জেযা, সূরা অবতরণের ক্রম ইত্যাদি।

ডাউনলোড লিঙ্ক।